আজ রবিবার(২ জুলাই) রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায়

আজ রবিবার(২ জুলাই) রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায়
জেনে নিন প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা ফলাফল

আজ রবিবার(২ জুলাই) রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ চন্দ্র দুপুরের পর বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে ধনু রাশ প্রবেশ করবে। আবার আজ দুপুর পর্যন্ত জ্যৈষ্ঠা নক্ষত্রের পর মূল নক্ষত্র থাকবে। এমন পরিস্থিতিতে আজকের দিনটি মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। আকস্মিক ধন লাভ করতে পারেন এই রাশির জাতক।

​​ মেষ রাশিফল (Aries Horoscope)​​: মেষ রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাচ্ছেন। সমস্ত কাজে শুভ ফলাফল লাভ করবেন। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। ব্যবসায়িক কারণে যাত্রার পরিকল্পনা করে থাকলে খুব ভেবেচিন্তে সেই পরিকল্পনা পূর্ণ করবেন। সন্ধ্যাবেলা জীবনসঙ্গীকে কোনও উপহার দিতে পারেন। আকস্মিত অর্থ লাভের ফলে খুশি হবেন। ভালো লগ্নি করার সিদ্ধান্ত নেবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ আজ ৮৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। প্রথম রুটি গোরুকে খাওয়ান।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​​: বৃষ রাশির জাতকদের দিন সাধারণ কাটবে। পরিশ্রমের পর শীঘ্র লাভের প্রত্যাশা করবেন না। কিছুক্ষণ পর পরিশ্রমের সুফল পাবেন। তাই অপেক্ষা করতে হবে আপনাদের। পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন। চাকরিজীবীরা বড়সড় সাফল্য লাভ করবেন। পরিবারে অতিথি আগমন হতে পারে। এর জন্য কিছু অর্থ ব্যয় হবে।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। শিব জপমালা পাঠ করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​​: মিথুন রাশির জাতকদের আজকের দিনটি ঠিকঠাক থাকবে। পরিবারের কোনও সদস্য জেদ চেপে বসতে পারে। পরিবারে অবসাদ বাড়বে। অধিক অর্থ ব্যয় সম্ভব। চাকরিজীবীরা আজ বড়সড় সাফল্য লাভ করবেন। কাউকে কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা পূরণ করতে হবে। প্রতিদিনের প্রয়োজনীয়তা পূরণে অর্থ ব্যয় করবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। অসহায়দের চাল দান করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​: কর্কট রাশির জাতকরা আজ মিশ্র ফলাফল লাভ করবেন। কখনও কখনও ব্যবসা থেকে লাভ অর্জন হতে দেখলেও, পরবর্তী সময়ে হতাশ হয়ে পড়বেন। চাকরিতে সততার সঙ্গে কাজ পূর্ণ করুন। পরিশ্রম করতে পিছ পা হবেন না। তা না-হলে আধিকারিকদের সঙ্গে বিতর্ক হতে পারে। বাড়ির গুরুত্বপূর্ণ কাজ পূর্ণ করার চেষ্টা করবেন। মা-বাবার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ  আজ ৮৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। তুলসীকে জল নিবেদন ও প্রদীপ প্রজ্জ্বলিত করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope)​​: সিংহ রাশির জাতকরা আজ লাভ অর্জন করতে পারবেন। নতুন কাজে লগ্নির জন্য আজকের দিনটি ভালো। লগ্নির সুযোগ পেলে অবশ্যই করবেন, কারণ ভবিষ্যতে এর দ্বারা সম্পূর্ণ লাভ অর্জন করতে পারেন। পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত থাকবেন। নতুন বস্তু কেনার পরিকল্পনা করে থাকলে অবশ্যই জীবনসঙ্গীর পরামর্শ নিন। ছাত্রদের পরীক্ষার প্রস্তুতি অধিক পরিশ্রম করতে হবে, তখনই সাফল্য লাভ সম্ভব।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৬৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গুরুজন ও বরিষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​​: কন্যা রাশির জাতকদের ব্যস্ততা বাড়বে। সরকারি বিবাদ মোকাবিলার মেটানোর জন্য দৌড়ঝাপ করতে হবে। এ ক্ষেত্রে কঠিন পরিশ্রমের পর সাফল্য লাভ করবেন। সন্ধ্যাবেলা ক্লান্তি অনুভব হতে পারে। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করতে পারেন। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কোনও বিবাদ চললে আজ তার সমাধান হবে। সন্ধ্যাবেলা মা-বাবার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনায় আলোচনা করবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ  ভাগ্য ৬৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।

তুলা রাশিফল (Libra Today Horoscope)​: তুলা রাশির জাতকদের আজকের দিনটি সাধারণের চেয়ে ভালো। আপনাদের পারিবারিক বিবাদের সমাধান হবে। মানসিক শান্তি পাবেন। কাজের গতি কমবে। তবে দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের জন্য পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারেন। ছাত্ররা কোনও পরীক্ষার জন্য আবেদন করতে পারেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৮৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শিব চালিস পাঠ করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​: বৃশ্চিক রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। নিজের কাজ পুরো করার জন্য কোনও ব্যক্তির সাহায্য নিতে হতে পারে। পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন না। তবে অর্থ লাভে সন্তুষ্ট থাকবেন। পরিবারের সদস্যদের উচ্চাকাঙ্খা পূরণে সক্ষম হবেন। বোনের বিয়েতে আগত বাধা পরিবারের সদস্যের সহযোগিতায় পূর্ণ হবে। সন্ধ্যাবেলা মা-বাবাকে সারপ্রাইজ দেবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ আজ ৮৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। হলুদ বস্তু দান করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​: ধনু রাশির জাতকরা আজ কোনও কাজে সাফল্য লাভ করতে পারেন। কাজ ও ব্যবসায় সংক্রান্ত বিবাদের সমাধান হবে। ব্যবসায়ীরা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারেন। এর ফলে ভবিষ্যতে লাভ হবে। আর্থিক পরিস্থিতি সাধারণ থাকবে। পারিবারিক ব্যবসায় ঝুঁকি নিলে ভালো মুনাফা অর্জন করতে পারেন। সন্ধ্যাবেলা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা হবে।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ৮৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। মা-বাবার আশীর্বাদ গ্রহণ করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​​: মকর রাশির জাতকদের মনের মধ্যে জটিলতা থাকবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন একাগ্র থাকবে না। এর ফলে সমস্যার মুখোমুখি হতে পারেন। কারও সাহায্যে করলে অন্যেরা এর মধ্যে আপনার স্বার্থ খোঁজার চেষ্টা করবে। শত্রুদের থেকে সতর্ক থাকুন। কারণ তাঁরা আপনার লোকসানের চেষ্টা করতে পারেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য আজ ৮০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। লক্ষ্মীর পুজো করুন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​: কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি অনুকূল নয়। ব্যবসায়িক বাধা আপনার মন অশান্ত করে দেবে। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ রাখুন। সামাজিক কাজে অংশগ্রহণ করবেন। এর ফলে আপনার কীর্তি চারদিকে ছড়িয়ে পড়বে। সামাজিক ক্ষেত্রে সম্মান লাভ করবেন। সন্ধ্যাবেলা কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। এখান থেকে কোনও বিশেষ তথ্য পেতে পারেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ৯০ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। কৃষ্ণকে মাখনমিশ্রীর ভোগ নিবেদন করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​​: মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি অনুকূল। যে কাজ হাতে নেবেন, তাতে শীঘ্র সাফল্য লাভ সম্ভব। এর ফলে আপনার মন প্রসন্ন হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। মেজাজ খিটখিটে হতে পারে। এর ফলে পরিজনদের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। তবে বাণী মাধুর্য বজায় রাখুন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। যোগ প্রাণায়াম করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়মকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।