× Banner
সর্বশেষ
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী এটি গণমানুষের বাজেট – কক্সবাজারে বাজেটের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী

আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০২২
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

আজ ১২ জুন  পালিত হচ্ছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস।  ‘সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি, শিশুশ্রম বন্ধ করি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালন করা হবে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস।

আইএলও, ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় বেসরকারি সংস্থা দিবসটি উপলক্ষ্যে বেশকিছু কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি পালনে এসব সংস্থার সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সমন্বয় করছে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান শিশুশ্রম নিরসনে শ্রম মন্ত্রণালয়সহ এর সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভিন্ন অধিদপ্তর, সংস্থার কর্মকর্তাদের আরো আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং শিল্প মালিকদের কলকারখানায় শিশুদের নিয়োগ না দিতে এবং সমাজের সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশি-বিদেশি বেসরকারি সংস্থাকে আরো এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকার সকল প্রকার শিশুশ্রম নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ।

দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন টিভি চ্যানেলে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা অনুষ্ঠান, টিভিসি প্রচার করা হবে। সারা দেশে কলকারখানা ও শ্রমঘন এলাকায় ব্যানার ফেস্টুন পোস্টার টাঙ্গানো হবে। শিশুশ্রম নিরসনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। বিভিন্ন শিল্প এলাকায় কলকারখানায় শিশুশ্রম নিরুৎসাহিত করতে বিশেষ পরিদর্শনের ব্যবস্থা করা হবে।

গত মার্চে কাজে যোগদানের সর্বনিম্ন বয়স সংক্রান্ত আইএলও কনভেনশন ১৩৮ অনুসমর্থন করেছে বাংলাদেশ। কনভেনশন অনুসারে ১৪ বছরের নিচে কাউকে কাজে নিয়োগ দেয়া যাবে না। এজন্য এবছর বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসটি বেশি গুরুত্ব বহন করছে।


এ ক্যটাগরির আরো খবর..