× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আজ নাট্য সপ্তাহ উদ্বোধন করবেন সারা যাকের

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ   বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আজ বৃহস্পতিবার(১২ অক্টোবর) সন্ধ্যায় এই আয়োজনের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব সারা যাকের। নাট্য সংগঠন প্রাঙ্গণেমোর আয়োজন করছে সপ্তাহব্যাপী নাট্য সপ্তাহ।

ঢাকায় এই উৎসবের পর আগামী ৩-৮ নভেম্বর কলকাতায় প্রাঙ্গণেমোর আয়োজন করবে ‘বাংলাদেশ নাট্য উৎসব’। ঢাকার এই নাট্য সপ্তাহকে কলকাতার জন্য মহড়া বলে উল্লেখ করেছেন প্রাঙ্গণেমোরের দলপ্রধান অনন্ত হিরা।

তিনি আরটিভি অনলাইনকে বলেন, কলকাতায় আগামী ৩-৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘প্রাঙ্গণেমোর বাংলাদেশ নাট্য উৎসব’। সেই উৎসবের আগে বাংলাদেশে এক ধরণের প্রস্তুতি হিসেবে এই উৎসব করছি।

অনন্ত হিরা বলেন, ঢাকায় আমরা যে ধারাবাহিকতায় নাটকগুলো মঞ্চস্থ করবো; কলকাতায়ও একই ধারাবাহিকতায় উৎসব অনুষ্ঠিত হবে। কলকাতায় প্রথমবার উৎসব আয়োজন করতে যাচ্ছে প্রাঙ্গণেমোর। চেষ্টা করবো দেশের সম্মান যেন বজায় রাখতে পারি।

ঢাকার নাট্য সপ্তাহে প্রতিদিন সন্ধ্যা ৭টায় হবে নাটকের প্রদর্শনী। মঞ্চস্থ হবে দলটির প্রশংসিত নাট্যপ্রযোজনা- আমি ও রবীন্দ্রনাথ, ঈর্ষা, শ্যামাপ্রেম, শেষের কবিতা, বিবাদী সারগাম, আওরঙ্গজেব ও কনডেমড সেল।

প্রাঙ্গণেমোরের ১২টি নাটক এখন নিয়মিত প্রদর্শিত হচ্ছে। এর মধ্য থেকে ৭টি নাটক বাছাই করে এই নাট্যসপ্তাহের আয়োজন করা হয়েছে বলে জানান দলটির নির্দেশক ও অভিনেত্রী নূনা আফরোজ।


এ ক্যটাগরির আরো খবর..