আজ থেকে ২৫ টাকা দরে আলু বিক্রয় করবে টিসিবি

আজ থেকে ২৫ টাকা দরে আলু বিক্রয় করবে টিসিবি

আজ ২১ অক্টোবর বুধবার থেকে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে টিসিবি আলু বিক্রয় শুরু করবে। মঙ্গলবার ২০ অক্টোবর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ নির্দেশ দিয়েছেন।

জনপ্রতি ২ কেজি করে ২৫ টাকা দরে আলু বিক্রয় করা হবে। একই সাথে পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, মশুর ডাল নির্ধারিত সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নির্দেশে আগামী বুধবার থেকে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করবে টিসিবি। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে টিসিবি আলু বিক্রি শুরু করবে। জনপ্রতি দুই কেজি করে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করা হবে। একইসঙ্গে পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, মশুর ডাল নির্ধারিত সাশ্রয়ী দামে বিক্রি করা হবে।

এদিকে মঙ্গলবার দুপুরে তৃণমূল পর্যায়ের আলু চাষি, পাইকারি ও খুচরা বিক্রেতা, হিমাগার প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে এক জরুরি বৈঠক করে কৃষি সম্প্রসারণ ও কৃষি বিপণন অধিদপ্তর।

বৈঠক শেষে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ জানান, খুচরা পর্যায়ে আলুর প্রতিকেজি সর্বোচ্চ দাম ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পাইকারি পর্যায়ে ৩০ টাকা ও হিমাগারে ২৭ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এ দাম আগামী বুধবার থেকে কার্যকর হবে। তবে অনেকেই যেহেতু আগে থেকে বেশি দামে আলু কিনে রেখেছেন তাই কোথাও কোথাও দামে তারতম্য হতে পারে। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।