× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

নিউজ ডেক্স

আচমকাই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে হাজির ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

admin
হালনাগাদ: রবিবার, ১০ এপ্রিল, ২০২২
আচমকাই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে হাজির ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে আচমকাই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে হাজির হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রাজধানী কিয়েভে পৌঁছে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে করলেন বৈঠকও।

বরিসের ইউক্রেন সফর নিয়ে কোনো সরকারি ঘোষণা ছিল না। প্রধানমন্ত্রীর সঙ্গে জেলেনস্কির বৈঠকের ছবি ব্রিটেনে ইউক্রেনের দূতাবাসের তরফে টুইটারে পোস্ট করার পরেই বিষয়টি প্রকাশ্যে এসেছে।

রাশিয়ার সামরিক অভিযানের আবহে গত মাসেই ইউক্রেন সফর করার কথা ভাবছিলেন বরিস। প্রশাসনিক কর্তাদের ইউক্রেন সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলে সব বন্দোবস্ত করার নির্দেশও দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর পরেই সম্ভব হলো দুই দেশের রাষ্ট্রনায়কের মুখোমুখি বৈঠক।

ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে জনসনের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে ডাউনিং স্ট্রিটও।


এ ক্যটাগরির আরো খবর..