আগৈলজাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় বিষপানে এক গৃহবধু আত্ম-হত্যা করেছে। জানাগেছে উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের জাহাঙ্গীর বেপারীর মেয়ে মিতু (২৫) এর সাথে একই এলাকার ব্যবসায়ী মনসুর শিকদারের সাথে বিকবকাহ হয়।
পারিবারিক অশান্তি ও দাম্পত্ত কলহের কারণে মিতু তালাক প্রাপ্ত হয়ে বাবার বাড়িতেই থাকত। দীর্ঘ অশান্তির কারণে বৃহস্পতিবার মিতু বিষপান করলে মূমূর্ষ অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনা আগৈলঝাড়া থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরন করেছে পুলিশ।