আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানা সুত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ব্রাক অফিস সংলগ্ন এলাকা থেকে গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের কাজী শফিকুল ইসলাম মুরাদ (৩৪)কে ১৫১ পিচ ইয়াবাসহ শুক্রবার রাতে গ্রেফতার করে এসআই মিজানুর রহমান। এ ঘটনায় ওই রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

