আগৈলঝাড়ায় বৈশাখী মেলা অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ  বরিশালের আগৈলঝাড়ায় বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্নস্থানে শনিবার ও গতকাল রোববার বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।

রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর বাকাল ইউনিয়নের ত্রিমুখী, জোবারপাড়সহ বিভিন্ন স্থানে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। এসব মেলায় হাজার হাজার নারী পুরুষ সমাগম ঘটেছে। এছাড়াও কোদালধোয়া, আন্ধারমানিক, বাটরা, বাহাদুরপুর, বাকাল, জলিরপাড়, পয়সারহাট, বড়মগরাসহ কোটালীপাড়া উপজেলার রামশীল, ভেন্নাবাড়ি, কদমবাড়ী, বান্ধাবাড়ী ও মাদারীপুর জেলার কালকিনি থেকেও লোকজন এসেছেন মেলায়। মেলায় হরেক রকমের মালামাল বিক্রি হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।