× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আগৈলঝাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন

admin
হালনাগাদ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ(অণুর্ধ্ব-১৭) ফুটবল টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যেগে গতকাল বুধবার সকালে সরকারী শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে টুনামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুস রইচ সেরনিয়াবাত।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপুল চন্দ্র দাস, উপজেলা বেবী হোমের কর্মকর্তা মো.আবুল কালাম তালুকদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.সাইদুর রহমান, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা অমিয় রতন ঘটন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, বিপুল দাস, শফিকুল ইসলাম টিটু প্রমুখ।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুস রইচ সেরনিয়াবাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট
এর উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় বাকাল ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে হারিয়ে গৈলা ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়।


এ ক্যটাগরির আরো খবর..