আগৈলঝাড়া (বরিশাল) সাংবাদদাতাঃ আগৈলঝাড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে অন্তসত্তার ঘটনায় ধর্ষনের সহযোগী এজাহার ভুক্ত আসামী হাবিবুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সুত্রে জানাগেছে মঙ্গলবার সকালে গোপন সংবাদের সুত্র ধরে প্রতিবন্ধি ধর্ষণের সহযোগী এজাহার ভুক্ত আসামী পশ্চিম আমবৌলা গ্রামের আলমগীর গাজীর ছেলে হাবিবুল্লাহ (২৮)কে এস,আই জসিম উদ্দিন নিজ গ্রাম থেকে গ্রেফতার করে।
গতকাল বুধবার গ্রেফতারকৃত হাবিবুল্লাহকে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম আমবৌলা গ্রামের স্বামী পরিত্যাক্তা নারী দিন মজুরের একমাত্র বাক প্রতিবন্ধী কিশোরী মেয়ে (১৫) কে গত ২৫ মার্চ বাড়ীতে রেখে অন্যান্য দিনের মতো শ্রমিকের কাজে যায় প্রতিবন্ধী কিশোরীর বিধবা মা।
বাড়িতে অন্য কোন লোক না থাকার সুযোগে পাশের বাড়িতে বেড়াতে আসা আলমগীর গাজীর মেয়ের জামাতা কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ি গ্রামের সিদ্দিক সিকদারের ছেলে সবুজ সিকদার (৩২) দুপুরে প্রতিবন্ধি কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে।
ধর্ষণের ফলে ওই প্রতিবন্ধী কিশোরী ছয় মাসের অন্তসত্বা হয়ে পরে। ওই ঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে ২৯ সেপ্টেম্বর মামলা দায়ের করেন, নং-১২ (২৮.৯.১৮)।


