মেহেরপুরে বঙ্গবন্ধু ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা যুব মহিলা লীগের প্রস্তুতি সভা

মেহের আমজাদ, মেহেরপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা যুব মহিলা লীগ। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর-১আসনের সংসদ অধ্যাপক ফরহাদ হোসেন-এর  বাসভবনে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাশিরা পলি। বক্তব্য রাখেন সংসদ সদস্য পতœী সৈয়দা মোনালিসা ইসলাম, যুব মহিলা লীগের সিনিয়র উপদেষ্টা ও জেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি শামীম আরা হীরা, জেলা যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক নারগিস আরা, সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফুন নেছা লতা ,শহর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল রুনু, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন প্রমুখ। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সংস্কৃতিক সম্পাদক লিপিকা দে, বুড়িপোতা ইউনিয়ন যুব মহিলা লীগের সভানেত্রী ওর্জনা খাতুন, কুতুবপুর  ইউনিয়ন যুব মহিলা লীগের সভানেত্রী হানুফা খাতুন, দারিয়াপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভানেত্রী শেফালী খাতুনসহ যুব মহিলা লীগের অন্যান্য নেত্রীবৃন্দ।   অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড.রুত শোভা মন্ডল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।