× Banner
সর্বশেষ
ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র

আগৈলঝাড়ায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেড’র এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং এর বাশাইল শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলার বাজিহার ইউনিয়নের বড় বাশাইল হাটে উপজেলা কৃষকলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আ.রশিদ শিকদারের সভাপতিত্বে শাখা উদ্বোধন পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং শাখার এরিয়া ম্যানেজার একেএম সফিউল আলম।

সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি মো.সাইদুল সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মো.বখতিয়ার শিকদার, আওয়ামীলীগ নেতা মো.নান্নু চৌকিদার,রাজিহার ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ব্যবসায়ী মো.মুরাদ শিকদার, ইউপি সদস্য খায়ের মোল্লা, বড় বাশাইল হাইসংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাকির শিকদার প্রমুখ।

পরে বরিশাল ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং শাখার এরিয়া ম্যানেজার একেএম সফিউল আলমসহ অতিথিরা ফিতা কেটে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং এর বাশাইল শাখার উদ্বোধন করা হয়। এই শাখার সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছেন ব্রাদার্স ইলেকট্রনিক্স।


এ ক্যটাগরির আরো খবর..