× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

আগৈলঝাড়ায় ছাত্রী ধর্ষণ চেষ্টায় থানায় অভিযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ মে, ২০১৭

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় নবম শ্রেনি পড়–য়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ছাত্রীর থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, পশ্চিম বাগধা গ্রামের জাহিদ গাইনের ছেলে রাসেল গাইন (২২) ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে প্রেম নিবেদন করে প্রায়ই উত্তক্ত করে আসছিল। স্কুল ছাত্রী তার প্রেম প্রস্তাবে সারা না দেওয়ায় তাকে বিয়ের প্রস্তাব দিয়ে সম্প্রতি রাসেল তার বন্ধু একই এলাকার জাহিদ খানের বাড়িতে নিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় ছাত্রীর ডাক চিৎকারে এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টির কাছে নিলে চেয়ারম্যান ঘটনা মিমাংসার জন্য চার ইউপি সদস্যকে দায়িত্ব দেন। ইউপি সদস্যরা শালিস মিমাংসার নামে দীর্ঘদিন যাবত তালবাহনা করায় বিচারের দাবিতে ১৫মে সোমবার রাতে ওই স্কুল ছাত্রী বাদী হয়ে  রাসেলসহ তিন জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগের পর এসআই শাহজাহান গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..