× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগৈলঝাড়ায় গ্রহরাজ শনি ঠাকুরের পূঁজা অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
আগৈলঝাড়ায় গ্রহরাজ শনি ঠাকুরের পূঁজা অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে করোনাকালে ধর্মীয় ভাবমূর্তি ও সামাজিক দুরত্ব বজায় রেখে গ্রহরাজ শনি ঠাকুরের জেলার সর্ববৃহৎ পুঁজা অনুষ্ঠিত হয়েছে। পূজাঁস্থালে ছিল অগনিত ভক্তবৃন্দের ঢল।

গতকাল শনিবার রাজিহার গ্রামের তরুন সমাজের উদ্যোগে সকাল থেকে রাজিহার শ্রী শ্রী কালী মন্দিরে প্রাঙ্গনে উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে এলাকার হাজারো নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের ভক্তবৃন্দ উপবাস রেখে করোনাকালে ধর্মীয় ভাবমূর্তি ও সামাজিক দুরত্ব বজায় রেখে থেকে দুপুরে গ্রহরাজ শনি ঠাকুরের পূজায় অঞ্জলী প্রদান করেন। পুজো মন্ডপে পুরাহিত ছিলেন অশোক ঠাকুর ও স্বওন ঠাকুর। পূজাঁ অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলার আওয়ামিলীগ সভাপতি সুনিল কুমার বাড়ৈ। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সাধারণ সাধারন মানুষের ঢলনামে। পূজামন্ডবে দেশের করনা মুক্তি লাভের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা ও পরিচালনা করেন জীবন কৃষ্ণ বাইন।

পুজা কমিটির সভাপতি বাবু মনোরণজন রায় জানান, সনাতন ধর্মাবলম্বীগন বিশ্বাস করেন যে,শনি পুজার মধ্যে দিয়ে সকল অমঙ্গল দূর হয়। এবং গ্রহরাজ শনি ঠাকুরের মূর্তিটি তৈরী করেন রতন কুমার বাগচী। সে কারো কাছ থেকে মূর্তি তৈরীর কাজ না শিখে নিজে নিজে তৈরী করেন এই মূর্তি। তার তৈরী করা মূর্তিতে দ্বিতৃয় বার আমাদের পূজাঁ মন্ডবে পূজা অনুষ্ঠিত হলো। সে ভবিষ্যতে যেন আরো ভালো মুর্তি নির্মাণ করে এলাকার ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে এই আশা ব্যাক্ত করেন তিনি। খোজ নিয়ে জানা যায় উক্ত শনি পুজা বরিশাল জেলার ভিতর সর্ববৃহৎ।


এ ক্যটাগরির আরো খবর..