× Banner
সর্বশেষ
নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ

আঞ্চলিক প্রতিনিধি

আগৈলঝাড়ার নুর ইসলারে দাফন সম্পন্ন, বাড়িতে শোকের মাতম

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ মে, ২০২৫
নুর ইসলারে দাফন সম্পন্ন

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ফটোগ্রাফার নুর ইসলামের আগৈলঝাড়ার বাড়িতে চলছে শোকের মাতম। শনিবার রাতে জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার সন্ধ্যায় নিহত নুরের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁঁছলে স্বজনসহ এলাকাবাসীর মধ্যে দেখা যায় হৃদয়বিতারক দৃশ্যর। কান্নায় ভেঙ্গে পরে নুরকে দেখতে আসা লোকজন। তাদের আহাজারিতে ভারি হয়ে ওঠে আকাশ বাতাস। ছেলের শোকে বার বার মুর্ছা যাচ্ছেন মা ফজিলাতুন্নেছা বেগমসহ পরিবারের অন্য স্বজনরা। এ দিকে নুরের বাবা আবুল ফকির হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহর তীর টোগ্রাফির কাজে যাওয়ার সময় নুরের সাথে থাকা তার বন্ধু ঈমনের দিকেই ছুড়েছেন।

এটি মূলত ছিনতাই না পরিকল্পিত খুন নাকি ব্যক্তিগত শত্রæতার কারনে এমন ঘটনা ঘটছে তা খতিয়ে দেখে আইন শৃংখলা বাহিনীর কাছে ছেলে হত্যার ঘটনায় সুষ্ঠ তদন্ত করে দোষী ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেছেন নুরের বাবা আবুল ফকির।

নিহত নুর ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের আবুল ফকিরের ছেলে। চার ভাই, চার বোনের মধ্যে নুর ছিল তৃতীয়।
জানাগেছে, শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের পুলপারের দুর্গা মন্দিরের গলিতে দুর্বৃত্তের উপযৃূপরি ছুরকাঘাতের হামলায় নিহত হয় ২৬ বছরের যুবক নুর ইসলাম। নুর বিভিন্ন অনুষ্ঠানে ফটোগ্রাফির করতেন এবং রাজধানীর শংকর বাসস্ট্যান্ড এলাকায় থাকতেন। নুর ছিল পরিবারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি। তার অকাল মৃত্যুতে পরিবারটি চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছে।

ঘটনার দিন শুক্রবার (১৭মে) রাত ৮টার দিকে একটি অনুষ্ঠানে ছবি তোলার জন্য ফটোগ্রফার হিসেবে নুরকে ভাড়া করে জনৈক ব্যাক্তি। ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য সঙ্গে বন্ধু ঈমনকে নিয়ে রাত ৮টার দিকে সে মোহাম্মদপুরের দুর্গা মন্দিরের গলি দিয়ে যাচ্ছিলেন তারা। এ সময় দর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা এবং দুই হাতে কুপিয়ে জখম করে এবং তার সাথে থাকা দুটি ক্যামেরা নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক নুরকে মৃত ঘোষণা করেন।

এদিকে শনিবার সন্ধ্যায় নিহত নুরের মরদেহ গ্রামের বাড়িতে পৌছালে স্বজনসহ এলাকাবাসীর মধ্যে দেখা যায় হৃদয়বিতারক ঘটনা। কান্নায় ভেঙ্গে পরে দেখতে আসা লোকজন। তাদের আহাজারিতে ভারি হয়ে আকাম বাতাস। ছেলের শোকে বাবার মুর্ছা যাচ্ছেন মা ফজিলাতুন্নেছা বেগম। আর নিহতের বাবা ও এলাকাবাসীর অভিযোগ ফটোগ্রাফের কাজে যাওয়ার সময় নুরের সাথে থাকা তার বন্ধু ঈমনের দিকে। হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে তাকে।


এ ক্যটাগরির আরো খবর..