× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

আঞ্চলিক প্রতিনিধি

আগৈলঝাড়ায় সাড়ে ৬ হাজার কিশোরীর লক্ষ্যমাত্রা নিয়ে এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
এইচপিভি টিকাদান কর্মসূচি

বরিশালের আগৈলঝাড়ায় সাড়ে ৬ হাজারের উপর কিশোরীদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

উপজেলা স্বাস্থ্য বিভা ও টিকা সম্প্রসারন কর্মসূচির আওতায় জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে পরিচালিত টিকাদান কর্মসূচিতে ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীসহ ১০ থেকে ১৪ বছর বয়সী সকল কিশোরীদের এই টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, উপজেলার ৫টি ইউনিয়নে ১শ ৫৪টি কেন্দ্রের মাধ্যমে ১০ থেকে ১৪ বছর বয়সী ৬ হাজার ৫শ ৪৪ জন কিশোরীকে এই টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা য়েছে। ২৪ অক্টোবর থেকে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত এই টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে। এই টিকা গ্রহনের ফলে কিশোরীরা ৯০ শতাংশ ক্যান্সার ঝুকি মুক্ত থাকার কথাও জানান তিনি।

বৃহস্পতিবার টিকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব ছাড়াও ডা. তারিকুল ইসলাম, ডা. শিশির গাইন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..