× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

আঞ্চলিক প্রতিনিধি বরিশাল

আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: সোমবার, ২ মার্চ, ২০২৬
আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জামায়াতে ইসলামীর আয়োজনে রবিবার উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো.আলাউদ্দিন মিয়ার সভাতিত্বে ইফতার
পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরার সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা মো. দেলোয়ার হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়তে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার, জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর বরিশাল মহানগরী সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম(খসরু), বরিশাল-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ মাওলানা মো.কামরুল ইসলাম খান, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আবুল হোসেন লাল্টু ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী হাফেজ মাওলানা ফজলুল হক প্রমুখ।

ইফতার মাহফিল অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের লোকজনের উপস্থিতিতে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামীর
বরিশাল-১ আসনের প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান।


এ ক্যটাগরির আরো খবর..