× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া না ফেরার দেশে চলে গেলেন,বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আশা জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী যতীন্ত্রনাথ মিস্ত্রীর প্রার্থীতা বাতিল

Dutta
হালনাগাদ: রবিবার, ৫ মে, ২০২৪
যতীন্ত্রনাথ মিস্ত্রীর প্রার্থীতা বাতিল

বরিশালের আগৈলঝাড়ায় ঋণ খেলাপীর কারনে চেয়ারম্যান প্রার্থী যতীন্দ্রনাথ মিস্ত্রীর প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা যাচাই বাছাইয়ের নির্ধারিত দিনে রবিবার (৫মে) সকালে প্রার্থীদের উপস্থিতিতে জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার তার কার্যালয়ে কাগজপত্র পর্যালোচনা করে যতীন্ত্র নাথ মিস্ত্রীর প্রার্থীতা বাতিল করেছেন। এসময় অন্যান্য কর্মকর্তারাগন প্রার্থীরা উপস্থিত ছিলেন।

খবরের সত্যতা নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার বাসুদেব সরকার জানান, যতীন্দ্র নাথ মিস্ত্রী মাদারীপুর ব্র্যাক ব্যাংক শাখার একজন ঋণ গ্রহীতার গ্রান্টার ছিলেন। ওই গ্রহীতা ঋণ খেলাপী হওয়ায় যতীন্ত্র নাথ মিস্ত্রীর প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে তিনি আপিলের সুযোগ পাবেন।

যতীন্দ্র নাথ মিস্ত্রীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় আগৈলঝাড়ায় বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত একক প্রার্থী রইলেন।

এদিকে উপজেলা নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা ৬জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রাথৃীর সবার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সূত্র মতে, ১২মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৩ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন।


এ ক্যটাগরির আরো খবর..