× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

প্রেমিকাকে ইমপ্রেস করাতে গায়ে আগুন লাগিয়ে প্রোপোজ করল প্রেমিক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
আগুন লাগিয়ে প্রোপোজ

প্রেমিকাকে ইমপ্রেস করার জন্যে প্রেমিক স্টান্টম্যান জীবনের ঝুঁকি নিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে দিলেন। তারপরেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে।

ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ৫২ বছরের স্টান্টম্যান রিকি এশ নিজের গায়ে, পিঠে এবং পায়ে আগুন লাগিয়ে দিলেন। তারপরেই প্রেমিকা ক্যাটরিনা ডবসনকে আংটি হাতে বিয়ের প্রস্তাব দেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রিকি এশের প্রেমিকা ডবসন পেশায় একজন নার্স(২৭)। স্টান্ট ডাবলের অভিজ্ঞতা থাকা এশ গায়ে আগুন লাগিয়েই এক পায়ে হাঁটু মুড়ে বসে প্রস্তাব দিচ্ছেন প্রেমিকাকে।

আগুন লাগলেও ভালোমতোই সতর্কতা নিয়ে এসেছিলেন তিনি। অগ্নিরোধক অন্তর্বাস পরার পাশাপাশি মুখে, ঘাড়ে এবং মাথায় ফায়ার প্রুফ জেল লাগান। একজন ক্যামেরাম্যান এবং প্রোডিউসারের সঙ্গে জরুরিকালীন অবস্থার কথা ভেবে একদল নিরাপত্তা কর্মীকেও দায়িত্ব দেন তিনি। ডবসন ‘হ্যাঁ’ বলার পরেই আগুন নেভানোর দায়িত্বে থাকা দুজন ফায়ার এক্সটিনগুইজার নিয়ে ছুটে আসেন।

পেশাদার ডাবল হিসেবে হলিউডে বেশ পরিচিতি রয়েছে ব্রিটিশ এই ব্যক্তির। নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, রিচার্ড বার্টন থেকে জনি ডেপের বডি ডাবল হয়েছেন তিনি।

এশ জানান, গায়ে আগুন লাগিয়ে প্রস্তাব দেওয়ার থেকে ভালো আর কিছুই হতে পারে না।

এশের প্রেমিকা ডবসন জানান, খুব দারুণভাবে এশ আমাকে প্রোপোজ করল। এশ নিজের কাজের প্রতি ব্যাপক প্যাশনেট। প্রতিটি শ্বাস-প্রশ্বাসে কাজ নিয়েই বাঁচে। তাই এমন প্রস্তাবই একদম পারফেক্ট।


এ ক্যটাগরির আরো খবর..