× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

আগামীকাল সেনাবাহিনীর কবরস্থানে দাফন করা হবে এরশাদকে

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ জুলাই, ২০১৯

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে চারটি জানাজা শেষে আগামীকাল সোমবার ঢাকায় সেনাবাহিনীর কবরস্থানে দাফন করা হবে।

হুসেইন মুহম্মদ এরশাদের উপ-প্রেসসচিব খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আজ রোববার বাদ জোহর আর্মি সেন্ট্রাল মসজিদে এরশাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা এবং বেলা ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারযোগে রংপুরে নেয়া হবে। সেখানে চতুর্থ জানাজা শেষে ঢাকায় এনে সেনাবাহিনীর কবরস্থানে দাফন করা হবে। হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল পৌনে আটটার দিকে এরশাদ মারা যান। গত ২৬ জুন থেকে তিনি রাজধানীর ক্যান্টনমেন্টের সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। গত প্রায় আট মাস ধরে টানা অসুস্থ ছিলেন এরশাদ। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অসুস্থ হওয়ায় নির্বাচনী প্রচারণায়ও তিনি অংশ নিতে পারেননি।


এ ক্যটাগরির আরো খবর..