বিশেষ প্রতিনিধিঃ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আগামীকাল শুক্রবার বিকেলে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিকেল ৫টায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই বৈঠক হবে।
বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বেগম জিয়াকে লা মেরিডিয়ান হোটেলে নিয়ে যাবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।