× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

আগামীকাল থেকে এলডিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

admin
হালনাগাদ: সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

আগামীকাল ১৩ ও ১৪ নভেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মনোনয়ন ফরম বিতরণ করা হবে।মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার বিকেলে এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ তথ্য নিশ্চিত করেন।

পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে।আগামী বুধবার সন্ধ্যার মধ্যে ফরম পূরণ করে জমা দিতে হবে।

শাহাদাত হোসেন বলেন, দলের পক্ষ থেকে কাদের মনোনয়ন দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার পার্টির পার্লামেন্টারিয়ান বোর্ডের সভায়।

সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ৩০ ডিসেম্বর ভোটের নতুন তারিখ ঘোষণা করেন।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বর ঘোষণা করা হয়েছিল। গেলো বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..