× Banner
সর্বশেষ
ঝিনাইদহের ডাকবাংলায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত যশোর-বেনাপোল মহা সড়কে বিজিবি অভিযানে ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর: ভোটাধিকার, বিচার ও গণতন্ত্র নিয়ে নতুন প্রত্যাশা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৪১৮ জুলাই ঘোষণাপত্র পূর্ণ বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

পিআইডি

জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদতবরণকারী শিশুদের পরিবারকে সম্মাননা প্রদান করা হবে

Kishori
হালনাগাদ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
আগামী ৬ অক্টোবর বিশ্ব শিশু দিবস উদ্‌যাপন

আগামী ৬ অক্টোবর বিশ্ব শিশু দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদতবরণকারী শিশুদের পরিবারকে সম্মাননা প্রদান করা হবে। এবছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশব্যাপী বিশ্ব শিশু দিবস পালিত হবে। এছাড়া, ২৯ সেপ্টেম্বর হতে ৫ অক্টোবর জাতীয় শিশু অধিকার সপ্তাহ পালন করা হবে।

সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ একযোগে পালন করবে এ বিশেষ সপ্তাহ। এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে -‘শিশুর কথা বলব আজ, শিশুর জন্য করব কাজ’।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

এতে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং বিশেষ অতিথির বক্তৃতা করবেন ইউনিসেফের প্রতিনিধি ও শিশু প্রতিনিধিরা; এছাড়া, অনুভূতি প্রকাশ করবেন জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদতবরণকারী শিশুদের অভিভাবকরা। অনুষ্ঠানে শিশুদের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..