× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

আগামী ২০১৮-১৯ অর্থবছরেই সবার জন্য পেনশন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  আগামী ২০১৮-১৯ অর্থবছরে সবার জন্য পেনশনের বিষয়টি পুরোপুরি থাকবে হবে। এতে কোনো সন্দেহ নেই। জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সর্বদলীয় সংসদীয় গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে সবার জন্য পেনশনের কথা বলা হলেও  তা বিস্তারিত ছিল না। আগামী বাজেটে তা বিস্তারিত আকারে আসবে।

তিনি বলেন, আগামী বাজেটের আকার ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকা হতে পারে। আমার স্বপ্ন ছিল পাঁচ লাখ কোটি টাকা দেওয়ার, কিন্তু এখন তা সম্ভব নয়। কেউ কেউ বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের ব্যয় কমানোর পরামর্শ দিলেও আমরা তা কমাবো না। বরং এবার সামাজিক নিরাপত্তাভোগীর সংখ্যা বাড়ানো হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

মুদ্রানীতি নিয়ে অর্থমন্ত্রী এসময় বলেন, চলতি বছরের দ্বিতীয়ার্ধের জন্য যে মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে, তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে।


এ ক্যটাগরির আরো খবর..