× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

আগামী ১৮ মার্চ শুরু অমর একুশে বইমেলা ২০২১

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
অমর একুশে বইমেলা

বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২১’ স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে আগামী ১৮ মার্চ হতে শুরু হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমি সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনা মহামারির কারণে পিছিয়ে যাওয়া অমর একুশে বইমেলার তারিখ নির্ধারণ নিয়ে ৩টি সম্ভাব্য তারিখ ও সময়সীমা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর সম্প্রতি সারসংক্ষেপ প্রেরণ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী আগামী ১৮ মার্চ হতে বইমেলা শুরু করার ব্যাপারে অনুমোদন প্রদান করেন।

অন্যদিকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী এবার ১০টি বিভাগে মোট ১০ জন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন।

উল্লেখ্য, অমর একুশে বইমেলা ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি অথবা ভার্চুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

গত ২৫ জানুয়ারি বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০২০’ ঘোষণা করেন।

বিভিন্ন বিভাগে যারা ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০২০’ পাচ্ছেন তারা হলেন- কবিতায় মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়ার শামীম, প্রবন্ধ/গবেষণায় বেগম আকতার কামাল, অনুবাদে সুরেশরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার এবং লোকসাহিত্যে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।


এ ক্যটাগরির আরো খবর..