× Banner
সর্বশেষ
মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর

ডেস্ক

আগামী বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
টিকিট পেয়েছে বাংলাদেশ

আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ দল। ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের আরও দুটি সিরিজ রয়েছে। তবে গত ২৫ নভেম্বর আফগানিস্তানের কাছে শ্রীলঙ্কার পরাজয়ের পর বাংলাদেশের সরাসরি খেলা নিশ্চিত হয়ে গেছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের আয়োজক দেশসহ সুপার লীগের শীর্ষ আট দল দল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে। যেখানে ছয় সিরিজে মোট ১৮ ম্যাচে মাঠে নেমে ১২ ম্যাচে জয় পায় তামিম ইকবালের দল। যার কারণে মোট ১২০ পয়েন্ট অর্জন করেছে টাইগাররা।

এবারের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারতের সঙ্গে এখন পর্যন্ত বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড পাকিস্তান সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করেছে। ফলে আগামী বছর মার্চ মাসে বাংলাদেশ দলের ইংল্যান্ড মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে যে সিরিজ রয়েছে তার ফলাফলে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলায় কোনো প্রভাব পড়বে না।


এ ক্যটাগরির আরো খবর..