× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

আগামী জুনের মধ্যে আনোয়ারার মাদক, ইয়াবা ও প্রশাসনিক দূর্নীতি মুক্ত করুন, কঠোর হুশিয়ারিঃ দুদক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রামঃ দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ বলেছেন, আগামী বছরের জুন মাসের মধ্যে আনোয়ারায় দুর্নীতি ও ইয়াবা নিয়ন্ত্রণে আনতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। সংবিধানের ৭ এর ১ অনুচ্ছেদ অনুসারে এদেশের সকল ক্ষমতার মালিক জনগন, আপনারা। তার আমরা বিভিন্ন স্তরের নাগরিক অন্তর্ভূক্ত। এ কারণে দেশ হতে দুর্নীতিকে তুলে ফেলতে হবে। অন্যতায় আইনের লোক হোক বা যে হোক কোন অপরাধী রেহায় পাবেন না বলে কঠোর হুশিয়ারি দেন দুদক। গণশুনানিতে উপজেলা চেয়ারম্যানে তৌহিদুল হক চৌধুরীর বক্তব্যে বলেন ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ‘জিহাদ’ ঘোষণা করেন। তিনি আরো বলেন মন্ত্রী সাহেবের সাথে একমত হয়ে তিনিও জিহাদ ঘোষণা করেন, ইয়াবা কারাবারে যারা জড়িত তাদেরকে ‘জারজ সন্তান’ হিসেবে আখ্যায়িত করেন।

২৩ আগস্ট বুধবার সকালে আনোয়ারায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির যৌথ উদ্যেগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সকালে গণশুনানির আগে বিভিন্ন অফিস পরিদর্শন শেষে মানববন্ধন করেন অতিথিরা। শুনানিতে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ, আনোয়ারা সার্কেলের এএসপি মফিজ উদ্দিন, সচেতন নাগকির কমিটির সভাপতি এডভোকেট আকতার কবির চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. ওসমান গনী। শুনানি পর্ব সঞ্চালনা করেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান।

শুনানিতে পল্লী বিদ্যুতের ব্যাপারে অভিযোগ করেন উপজেলার বৈরাগ ইউনিয়নের কামাল উদ্দিন। তিনি বলেন, পল্লীবিদ্যুতের লোকজন ভৌতিক বিল করেন মিটার না দেখে। একারণে একে মাসে একেক বিল হয়। পল্লী বিদ্যুৎয়ের কর্মচারীরা ছাড়া স্থানীয় কিছু দালাল রাজনৈতিক সুযোগ সুবিধা হাতে নিয়ে বিভিন্ন লোকজন থেকে মিটার, খুটি স্থাপনসহ বিভিন্নভাবে অর্থ দাবি করেন তাদেরকে ধরে এনে আইনের আওতায় বা আইনের বিভিন্ন শাখাতে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে বলেন জেলা প্রশাসক।

আবদুল মান্নান নামের এক ভূক্তভোগী জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ব্যাপক অনিয়ম। এখানে সহকারী নেজার অরুণ মল্লিকের দাপটে আমরা অসহায়। তিনি অফিসেগেলে বসতেও দেয়না।

রাজন দাশ নামের একজন বলেন, ‘আমার বাবা তিন গন্ডা জমি বিক্রি করলেও ছয় গন্ডা দখল করে ক্রেতারা। আমি এর প্রতিকার চাই।

সরওয়ার কামাল নামের একজন আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের অবহেলা নিয়ে বলেন, আমার সন্তানকে চিকিৎসকের বদলে ১৫-১৬ বছরের এক কর্মচারীকে দিয়ে সেলাই করে।
অনুষ্ঠানেরশেষের দিকে সমাপনি বক্তব্যে দুদক কমিশনার বলেন, জেলা প্রশাসকের নেতৃত্বে চট্টগ্রামে মাদক, দুর্নীতিমুক্ত ও জঙ্গীবাদমুক্ত চট্টগ্রাম গড়ার কাজ শুরু হয়েছে। আপনারা সহায়তা করুন, দেখবেন সফলতা আসছে।

এর আগে সকালে আনোয়ারা সাবরেজিস্ট্রার কার্যালয়, আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শেষে মানববন্দনে অংশ নেন কর্মকর্তারা। শুনানিতে বিভিন্ন দপ্তরের প্রধানেরা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..