× Banner
সর্বশেষ
জুলিয়ান আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা, এজেন্টদের সঙ্গে বৈঠক বাবরি মসজিদ তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মনমোহন সিং লিবারহানের মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আবার ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আখাউড়া বন্দরে ১০দিন আমদানি-রপ্তানি বন্ধ

admin
হালনাগাদ: শনিবার, ৮ অক্টোবর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ সনাতন ধর্মালম্বীদের দুর্গোৎসব ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে।

আজ শনিবার সকালে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল এ তথ্য জানান।

তবে এ সময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

মনির হোসেন বাবুল জানান, ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৯ ও ১০ অক্টোবর এ বন্দর দিয়ে শুধু মাছ রপ্তানি করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..