ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের একটি বর্ধিত সভাস্থলের কে বা কারা রাস্তায় ময়লা ফেলে সভা পণ্ড করে দিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আজিমপুর পার্ল হারবার কমিউনিটি সেন্টারে ওই বর্ধিত সভার আয়োজন করা হয়।
ধারণা করা হচ্ছে, ৩-৪ গাড়ি ময়লা এই রাস্তায় ফেলা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও বিশেষ অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী অ্যাডভোটেক কামরুল ইসলামের উপস্থিত থাকার কথা।
তবে সকাল থেকেই নেতাকর্মীরা এসে ওই কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় ময়লার বড় স্তুপ দেখতে পান। পরে দক্ষিণের নেতাকর্মীরা ময়লার স্তুপ কিছুটা সরিয়ে ওই কমিউনিটি সেন্টারে প্রবেশ করেন।
তিনি আরও জানান, ‘আমরা সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। কিন্তু সিটি করপোরেশনের ময়লা কারো না কারো ইন্ধনে এখানে ফেলা হয়েছে। কারো ইন্ধন ছাড়া এখানে ময়লা ফেলতে সাহস পাবে না কেউ।’
সভা স্থলে কারা ময়লা ফেলেছে জানতে চাইলে শাহে আলম মুরাদ বলেন, এটা সিটি কর্পোরেশনের কাজ কারবার। যার ওয়ার্ড সে বলতে পারবে।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, আমি এ বিষয়ে এখনও কিছু জানি না। অফিসে যাচ্ছি, গিয়ে খোঁজ নিতে হবে।’
অন্যদিকে পাশেই ভিকারুন্নিসা স্কুলের আজিমপুর শাখা, আর ময়লার পচা গন্ধে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
সকালে অনুষ্ঠানস্থলে এসে ময়লার স্তূপ দেখে ক্ষোভে ফেটে পড়েন আওয়ামী লীগ নেতারা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজিমপুর কমিউনিটি সেন্টারের দলীয় কর্মসূচি ছিল পূর্বনির্ধারিত। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই কর্মসূচি হওয়ার কথা। কিন্তু সকালবেলা এসে দেখি কমিউনিটি সেন্টারের সামনেই বিশাল ময়লার স্তূপ পড়ে আছে।
তাদের অভিযোগ, মহানগর আওয়ামী লীগের দলীয় কোন্দলের অংশ হিসেবেই প্রতিপক্ষ একটি গ্রুপ সেখানে পরিকল্পিতভাবে ময়লার স্তূপ রেখে গেছে।


