বিশেষ প্রতিবেদকঃ আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা না করে তবে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় কেউ রোধ করতে পারবে না। আওয়ামী লীগ সরকারই দেশকে আলোর দিশায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। আর এই আলোকে আরো প্রসারিত করতে হবে। বললেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার নোয়াখালী-২ আসনের সেনবাগ বাজারের পাইলট হাইস্কুল মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, এই বিজয়ের মাসে আওয়ামী লীগের বিজয় হবে আর স্বাধীনতা বিরোধীদের পরাজয় হবে। আসন্ন নির্বাচনে বিএনপি দলে এখনও বিশৃঙ্খলা বিরাজ করছে। তারা হয়তো নির্বাচনে অংগ্রহনের আগেই পরাজিত হয়েছে।
তিনি আরো বলেন, বিএনপির রাজনীতিকে দেশের মানুষ প্রত্যাখান করছে। বিএনপি মানেই অরাজকতা, সন্ত্রাস, দুর্নীতি, খুন, জ্বালানো, মানুষ পোড়ানো। তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ান। বিএনপি ক্ষমতায় এলেই এদেশে রক্তের সাগর বইবে। কিন্তু দেশের মানুষ সেটা আর চায় না।