× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের শাসনামল ‘ফ্যাসিবাদী শাসন’: ফখরুল

admin
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্র্টার: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসনামল ‘ফ্যাসিবাদী শাসন’। গণতন্ত্রের মুখোশে মূলত একদলীয় শাসনের আয়োজন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের ১০০০ দিন উপলক্ষে এক প্রতিবাদী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এখন স্বাধীনভাবে কথা বলার অধিকার নেই। যে সরকার ক্ষমতায় আছে তারা ভিন্নমত সহ্যই করতে পারেনা। কেউ ভিন্নমত প্রকাশ করলেই তার বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়।

জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ চিরকাল লড়াই করেছে, অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে। ভবিষ্যতেও মানুষ নিজেরাই তাদের ভোটাধিকার ফিরিয়ে আনবে।

‘অধিকার আদায়ে’ সব দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে হয়তো জনগণের আকাঙ্খা পূরণ করতে পারিনি, তবে সংগ্রামের জয় একদিন হবেই।

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সাংবাদিক সমাজ বিভক্ত হয়ে গেছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, শওকত মাহমুদ কারাগারে রয়েছেন। তিনি সাংবাদিক নেতা, অথচ তার জন্য কেউ কথা বলছেন না। মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে।

মির্জা ফখরুল কারাবন্দি সাংবাদিক মাহমুদুর রহমান, শওকত মাহমুদসহ সব রাজবন্দিদের মুুক্তি দাবি করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এমাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক শফিক রেহমান, কলামিষ্ট ফরহাদ মজহার, গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, পেশাজীবী নেতা আনহ আখতার হোসেন, রহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমেদ, জাহাঙ্গীর আলম প্রধান, এম এ আজিজ, এম আবদুল্লাহ, ড. মামুন রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কবি আবদুল হাই শিকদার।


এ ক্যটাগরির আরো খবর..