× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

আইপিএল শেষ উইলিয়ামসনের

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২ এপ্রিল, ২০২৩
kane williamson

হাটুঁর ইনজুরির কারনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষোড়শ আসর থেকে ছিটকে গেলেন গুজরাট টাইটান্সের নিউজিল্যান্ড ব্যাটার কেন উইলিয়ামসন। চলমান আইপিএলের উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিল্ডিং করার সময় হাঁটুর ইনজুরিতে পড়া উইলিয়ামসন আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। আগামী সপ্তাহেই নিউজিল্যান্ড ফিরে যাবেন এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) পরিকল্পনা অনুসারে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন উইলিয়ামসন।

এক বিবৃতিতে উইলিয়ামসনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গুজরাটের ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম সোলাঙ্কি। তিনি বলেন, ‘টুর্নামেন্টের শুরুতেই ইনজুরির কারণে উইলিয়ামসনকে হারানোটা দুঃখজনক। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি ও আশা করি যত দ্রুত সম্ভব সে মাঠে ফিরবে।’

চেন্নাই ইনিংসের ত্রয়োদশ ওভারে ওপেনার ঋুতুরাজ গায়কোয়াডের হাওয়ায় ভাসানো শট ডিপ স্কয়ার লেগ বাউন্ডারির সীমনায় লাফিয়ে ছক্কা বাঁচাতে গিয়ে মাটিতে পড়ে হাঁটুতে ব্যাথা পান উইলিয়ামসন। পরে গুজরাট টাইটান্সের মেডিক্যাল স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। তার পরিবর্তে ফিল্ডিংয়ে নামেন সাই সুদর্শন। পরবর্তীতে উইলিয়ামসনের জায়গায় ইম্প্যাক্ট প্লেয়ার নামায় গুজরাট।

আইপিএল খেলতে দেশের হয়ে শ্রীলংকার বিপক্ষে চলমান এবং পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন  উইলিয়ামসন। দুই বছরেরও বেশি সময় পর সদ্য কনুইয়ের ইনজুরি থেকে সুস্থ হন ৩২ বছর বয়সী উইলিয়ামসন।


এ ক্যটাগরির আরো খবর..