বেনাপোল সীমান্তে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র ব্যবসায়ী আটক

বেনাপোল সীমান্তে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল সীমান্ত থেকে  একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলিসহ সবুজ মিয়া (২৪) নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রবিবার (৮ মার্চ) রাতে বেনাপোল পোর্ট থানার সাদিপুর মোড় থেকে তাকে আটক করা হয়। আটক সবুজ ঢাকা ধামরাই এলাকার তোতা মিয়ার ছেলে।
বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,  একজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র-গুলি বেচা-কেনার উদ্দেশ্যে বেনাপোল সীমান্তের সাদিপুর মোড়ে অবস্থান করছে। এ খবরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে সবুজকে আটক করে। পরে তার শরীর  তল্লাশি করে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির নামে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।