× Banner
সর্বশেষ
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে – কৃষি মন্ত্রী সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – সুলতান সালাউদ্দিন টুকু

অসুস্থ সাংবাদিক মোশতাক হোসেনের পাশে তথ্যমন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ২ জুলাই, ২০১৮

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সোমবার দুপুরে রাজধানীর জাতীয় কিডনী ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মোশতাক হোসেনকে দেখতে যান।

দৈনিক ভোরের ডাকের বিশেষ সংবাদদাতা হিসেবে কর্মরত মোশতাক হোসেনকে বাংলাদেশের রাজনীতির একজন যুগসাক্ষী হিসেবে অভিহিত করে তথ্যমন্ত্রী তার চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের কাছে মোশতাক হোসেনের শারীরিক উন্নতির কথা জেনে সন্তোষ প্রকাশ করেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে মোশতাক হোসেনের চিকিৎসার জন্য দুই লাখ টাকা বরাদ্দের কথাও জানান হাসানুল হক ইনু।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ নূরুল হুদা, মোশতাক হোসেনের স্ত্রী আলেয়া বেগম, সহযোগী অধ্যাপক ডাঃ বাবুল আলম, সহকারী অধ্যাপক ডাঃ মারিয়াম মোবাশ্বেরাসহ কর্তব্যরত চিকিৎসকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..