× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

অসহায় মানুষদের পাশে আওয়ামী লীগ সরকার ছিল, আছে আগামী দিনেও থাকবে -এমপি গোপাল

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ মে, ২০২০
অসহায় মানুষের পাশে আওয়ামী লীগ

দিনাজপুর থেকে নাজমুল ইসলাম নয়ন ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসে হঠাৎ কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের পাশে আওয়ামী লীগ সরকার ছিল, আছে আগামী দিনেও থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যতদিন ক্ষমতায় আছেন ততদিন একজন মানুষও অনাহারে থাকবে না। বলেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

আজ ১০ মে রবিবার দিনাজপুর জেলার বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় মানবাধিকার কমিশন ও ইউএনডিপি’র সহযোগিতায় এবং জাতীয় আদিবাসী পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে সাংবাদিকদের এসব কথা বলেন।

আর বিএনপি নেতাদের উদ্দেশ্য করে এমপি গোপাল বরেন, শুধু টেলিভিশনে চেহারা প্রদর্শন না করে অসহায় মানুষদের পাশে গিয়ে দাড়ান, ত্রাণ সহায়তা করুন।

খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে ১৫ কেজি চাল, ৫ কেজি আটা, ৫ কেজি আলু, ২ কেজি চিনি, ৫ কেজি পেয়াজ, ১ কেজি লবন, ২ লিটার তেল, ১ কেজি চিড়া ও ২ টি সাবান প্রদান করা হয়।

এছাড়া উপজেলার বিবি কাঞ্চন চক্ষু হাসপাতালে একটি ও হাবিপ্রবি’র মেধাবী শিক্ষার্থীকে একটি করে মোট দুইটি সোলার প্যানেল প্রদান করেন ।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..