× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

অশ্লীল ছবি ধারণ করে শ্লীলতাহানীর চেষ্টা, বাবা গ্রেফতার

admin
হালনাগাদ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
শ্লীলতাহানীর চেষ্টা

নোয়াখালীর বেগমগঞ্জে গোপনে সৎ মেয়ের গোসলের কুরুচিপূর্ণ ছবি ধারণ করে অবৈধভাবে  মেলামেশার চেষ্টা চালানো দায়ে তৌহিদুল ইসলাম ওরফে সুজন (৩৮) নামে এক সৎ বাবাকে পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনের মামলা গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তৌহিদুল ইসলাম সুজন জেলার সেনবাগ উপজেলার ফলতী গ্রামের আবুল কাশেমের ছেলে এবং ভিকটিমের মায়ের দ্বিতীয় স্বামী।
সোমবার (২৪ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা গেছে, তৌহিদুল ইসলাম সম্পর্কে ভিকটিমের সৎ বাবা হয়। ছোটবেলায় ভিকটিমের বাবা মারা যাওয়ায় ভিকটিমের মা তৌহিদুল ইসলামের সঙ্গে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন। সেই সুবাধে ভিকটিম তার মায়ের সঙ্গে তৌহিদুল ইসলামের বাড়িতে থাকতেন।
সাম্প্রতি কৌশুলে ভিকটিমের গোসল ও বিভিন্ন আঙ্গিকে কিছু কুরুচিপূর্ণ ছবি ধারণ করে প্রায় ভিকটিমকে অবৈধভাবে মেলামেশার প্রস্তাব দেয় সৎ বাবা তৌহিদুল। ভিকটিম ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তার কুরুচিপূর্ণ ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্বজন ও পরিচিত লোকজনদের কাছে পাঠাবে বলে হুমকি দেয় তৌহিদুল। এতে ভিকটিম প্রতিবাদী হওয়ার চেষ্টা করলে ২২ জুলাই গভীর রাতে ভিকটিমের কক্ষে ডুকে ভিকটিমকে পুনরায় অশ্লীল ছবির ভয় দেখিয়ে ঝাপটে ধরে। ওই সময় ভিকটিমের শৌরচিৎকারে ভিকটিমের মাসহ আশ-পাশের লোকজন এগিয়ে গেলে তৌহিদুল ভিকটিমের রুম থেকে সরে পড়ে। পরে ভিকটিম বাদি হয়ে বেগমগঞ্জ থানায় সৎ পিতা তৌহিদুলের বিরুদ্ধে মামলা দায়ের করে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের মামলাটি পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে রেকর্ডভূক্ত করে রোববার রাতে আসামিকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..