× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শ্রীমৎ অশ্বিনী গোসাই গুরুচাঁদ ঠাকুরকে কেমন ভালবাসতেন

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ জুন, ২০২০
অশ্বিনী গোসাই গুরুচাঁদ ঠাকুর

স্বদেশ মন্ডল, কুয়েত: একদিন পতিতপাবন ভগবান শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর তার ভক্তদের নিয়ে হরিকথা বলছেন, এমনি এক পর্যায় গুরুচাঁদ ঠাকুর ভক্তদের উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাইতো আমার বাবা হরিচাঁদ ও আমার পূজা করো, আজকে আমি তোমাদের পূজা করবো, তোমরা কেউ যাবেনা আমি একটু আসছি।
একথা বলে গুরুচাঁদ ঠাকুর ফুল আনতে বাড়ীর ভীতরে গেলেন, কিছু সময় পর এসে দেখলেন সবাই চলেগেছে শুধুমাত্র অশ্বিনী গোসাই একাএকা বসে আছেন। তখন গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীকে বললেন, ও অশ্বিনী সবাই চলে গেল কেন? আমিনা বললাম আজ তোমাদের সবাইকে আমি পূজা করবো। তখন অশ্বিনী গোসাই বলছে বাবা তারা সবাই বলছে, তাদের পক্ষে তোমার পূজা গ্রহন করা সম্ভবনা।
তখন গুরুচাঁদ ঠাকুর বললেন তাহলে তুই যে বসে আছিস, তুই গেলিনা কেন? তখন অশ্বিনী গোসাই বললেন বাবা তোমার পূজা নিয়ে যদি আমার নরকবাসী হতে হয় তাও হবো, তবুও তোমার মুখের বাক্য আমি মিথ্যা হতে দেবনা। অশ্বিনীর দেহ মনপ্রান সব কিছু শ্রীহরির উপর সপে দিয়েছিলেন। তাই অশ্বিনী বলতেন এই দেহ আমার নয়। এই দেহ মন সব কিছু শ্রীহরির, যদি বাবা গুরুচাঁদ ঠাকুর পূজা করেও সে তো আমাকে করছে না, আমার হরিকে করছে।
তাই তিনি বাবা গুরুচাঁদ ঠাকুর এর কথা রক্ষা করে ছিলেন। তাই শ্রীমৎ তারক গোসাই অশ্বিনী গোসাইকে বলেছিলেন, এই জগতের বুক থেকে তারক যদি চলে যায়, আবার অনেক তারক জন্ম নেবে, কিন্তু তোমার মতো অশ্বিনী চলে গেলে আর হয়তো অশ্বিনী জন্ম নেবে না। এমন একজন ভক্ত ছিলেন শ্রীমৎ অশ্বিনী গোসাই। এরাই ছিলেন দয়াল হরি-গুরুচাঁদের খাঁটিভক্ত। হরিবোল হরিবোল হরিবোল।


এ ক্যটাগরির আরো খবর..