× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

অর্থ আত্মসাতের মামলায় মোরশেদ খান ও স্ত্রীর জামিন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তাঁর স্ত্রী নাসরিন খানকে চার সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।

আজ মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষের হয়ে জামিন আবেদন করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক, আরশেদ রউফ ও বাহার উদ্দিন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

সিটিসেলের নামে এবি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে সাড়ে ৩০০ কোটি টাকা ঋণনিয়ে আত্মসাতের অভিযোগে ২৮ জুন মামলাটি করে দুদক। মামলায় এম মোরশেদ খান ও সিটিসেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেহবুব চৌধুরীসহ এবি ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়।মামলার পর গত ১ জুলাই বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেহবুব চৌধুরীকে গ্রেপ্তার করে দুদক। পরদিন ২ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাঁকে জামিন দেন মহানগর হাকিম লস্কর সোহেল রানার আদালত।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, তিনটি পৃথক আবেদনে মোরশেদ খান, তাঁর স্ত্রী ও ব্যাংক কর্মকর্তাসহ মোট ১৩ জনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত। এর মধ্যে তাঁদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..