× Banner
সর্বশেষ
জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

মানুষকে অমরত্বের স্বাদ দিতে জেলিফিশের ‘মৃত্যুহীন’ জীবনের গোপন রহস্য

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
অমরত্বের স্বাদ দিতে জেলিফিশ

যদি এমন হতো, একবার জন্ম নেওয়ার পর মানুষকে এই সুন্দর পৃথিবী ছেড়ে আর কোনওদিন যেতে না হতো! মৃত্যু দোরগোড়ায় এলে মানুষ হেলায় ফিরিয়ে দিতে পারত মৃত্যুকে! কীভাবে মিলতে পারে সেই পথ, তার কোনও হদিশই পাওয়া যায়নি। কিন্তু এখনও পর্যন্ত মানুষ না পারলেও ‘অমরত্ব’ পেয়েছে সনাতন ধর্মের অনেক কিংবদন্তী মহাপুরুষের মত এই পৃথিবীর এক ক্ষুদ্র জীব, ‘জেলিফিশ’। এই প্রাণীটি বার্ধক্যে পৌঁছেও বারবার নিজেকে পরিবর্তন করে ঠেকিয়ে দিতে পারে মৃত্যুকে। কিন্তু কীভাবে ঘটে সেই অসাধ্য সাধন? মানুষকে অমরত্বের স্বাদ দিতে জেলিফিশের ‘মৃত্যুহীন’ জীবনের গোপন রহস্যের খোঁজ শুরু করেছেন বিজ্ঞানীরা।

স্পেনের একদল বিজ্ঞানী ‘অমর’ জেলিফিশ টারিটোপসিস ডোরনি নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেছেন, ‘অমরত্বে’র চাবিকাঠি লুকিয়ে রয়েছে তাদের জিনের মধ্যেই। যা দিয়ে তারা অনায়াসেই থামিয়ে দিতে পারে মৃত্যুকে। ড. কার্লোস লোপেজ ওটিনের নেতৃত্বে ওভিয়েডো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জেলিফিশের অনন্য বৈশিষ্ট্য খুঁজতে তার জিনের গঠন নিয়ে মানচিত্র তৈরি করেছেন। আর তাতেই জেলিফিশের মৃত্যুকে হারিয়ে দেওয়ার ক্ষমতার কারণ তাঁরা যেমন জানতে পেরেছেন, তেমনই মানুষ কেন বার্ধক্যে পৌঁছয়, তা নিয়েও তাঁদের হাতে এসেছে নতুন সূত্র। বিজ্ঞানীদের দাবি, মানুষকে অমরত্বের স্বাদ দিতে নয়া দিগন্ত খুলে দিতে পারে এই গবেষণা। ‘প্রসেডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’- এ প্রকাশিত হয়েছে গবেষণালব্ধ ওই ফল।

অমরত্ব পেলেও সব প্রজাতির জেলিফিশের মধ্যে যে একই বৈশিষ্ট্য, এমনটা নয়। প্রজাতি ভেদে তাদের মধ্যে রয়েছে বৈচিত্র্য। বিজ্ঞানীরা টারিটোপসিস ডোরনির সঙ্গে টারিটোপসিস রুব্রা নামে জেলিফিশের অন্য একটি প্রজাতির সাযুজ্য খুঁজতে গিয়ে দেখেছেন, তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই মিল থাকলেও একটি ক্ষেত্রে রয়ে গিয়েছে অমিলও। প্রজননের মাধ্যমে নিজেকে উজ্জীবিত করার ক্ষমতার অভাব রয়েছে টারিটোপসিস রুব্রার মধ্যে।

গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, টারিটোপসিস ডোরনি নামক জেলিফিশের প্রজাতিটি ক্রোমোজোমের শেষ দুই প্রান্ত টেলোমিয়ার অঞ্চলকে সুরক্ষিত রাখতে সক্ষম। ফলে তার জীবনচক্রে ডিএনএ কখনওই ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু মানুষের ক্ষেত্রে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে। ফলে বার্ধক্য ও মৃত্যুর দিকে দ্রুত এগিয়ে যেতে থাকে মানুষ।


এ ক্যটাগরির আরো খবর..