× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

অভিবাসীদের স্বার্থ সংরক্ষণে কাজ করছে সরকার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের এক কোটি অভিবাসী রয়েছে। তারা বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী করে চলেছে। অভিবাসীদের স্বার্থ সংরক্ষণে কাজ করে যাচ্ছে সরকার। জাতিসংঘে বাংলাদেশ এ বিষয়ে নীতিমালা তৈরি করতে সবচেয়ে সোচ্চার। বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব পরিমণ্ডলে নিরাপদ সুশৃঙ্খল ও নিরাপদ অভিবাসন বিষয়ক আন্তঃসরকার’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

অনুষ্ঠানটি আয়োজন করে পার্লামেন্টারিয়ানস ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আলোচনা সভা সঞ্চালনা করেন সংস্থার সভাপতি ইসরাফিল আলম এমপি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, অভিবাসনের সাথে উন্নয়নের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। বিশ্ব অভিবাসনকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনা কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারলে এই উন্নয়নের সুফল আরও বহুগুণ বৃদ্ধি পাবে। অভিবাসীর জন্য একটি নিরাপদ পৃথিবী গঠন এখন সময়ের দাবী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরীয় অঞ্চল, আন্দামান সাগর কিংবা আফ্রিকায় অভিবাসন প্রত্যাশী মানুষের যে মানবিক বিপর্যয় পরিলক্ষিত হয়েছে, সেটি বিশ্বব্যাপী সুষ্ঠু, নিরাপদ ও নিয়মিত অভিবাসন ব্যবস্থার প্রয়োজনীয়তাকেই স্মরণ করিয়ে দেয়। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অভিবাসন বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে। নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও সঠিক অভিবাসন ব্যবস্থাপনা প্রণয়নে একটি বৈশ্বিক নীতিমালা ঘোষণার লক্ষ্যে বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

শাহরিয়ার আলম আরও বলেন, বাংলাদেশী শ্রমিকদের জন্য সংযুক্ত আরব আমিরাত ধাপে ধাপে শ্রমবাজার উন্মুক্ত করবে। এ বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে একটি চিঠিও দিয়েছেন। বিশ্বে বাংলাদেশের এক কোটি অভিবাসী রয়েছেন। তারা বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী করে চলেছেন। এ অভিবাসীদের স্বার্থ সংরক্ষণে সরকার কাজ করে যাচ্ছে। সৌদি আরব, মালয়েশিয়া, ওমানে অভিবাসীদের বিষয়ে যে সংকট ছিল, তার সমাধান হয়েছে।

আলোচনায় আরও বক্তব্য রাখেন অভিবাসন বিশেষজ্ঞ সৈয়দ সাইফুল হক, সংসদ সদস্য হুসনে আরা লুৎফা ডালিয়া, রোকসানা ইয়াসমিন ছুটি, জেবুন্নেসা আফরোজ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..