× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক

অবৈধপথে মালয়েশিয়ায় প্রবেশ,৫১ বাংলাদেশিসহ আটক ২৯৬

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
অবৈধপথে মালয়েশিয়ায় প্রবেশ

মালয়েশিয়ার সীমান্তে কড়াকড়ি থাকলেও বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেন অভিবাসীরা। এবার থাই সীমান্ত দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে ৫১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ) টেংগারা ব্রিগেড।

গত সোমবার (১৬ সেপ্টেম্বর) মালয়েশিয়ার দ্য সান ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত অপ টারিং ওয়াওয়সান নামে কেলান্তান রাজ্যের কোটাভারু সীমান্তে পরিচালিত অভিযানে (৮ মাসে) ৫১ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ২৯৬ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

সোমবার টেংগারা ব্রিগেডের কমান্ডার নিক রোজ আজহান নিক আব হামিদ এক বিবৃতিতে এ বিষয়ে বলেন, গ্রেপ্তারদের মধ্যে ২২৬ জন পুরুষ এবং বাকিরা নারী। যাদের বয়স ১৭ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের মালয়েশিয়া-থাই সীমান্তের কাছে সুঙ্গাই গোলক বরাবর একটি অবৈধ প্রবেশ পথ দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করার পর আটক করা হয়।

আটকদের মধ্যে মিয়ানমারের ২০১, বাংলাদেশের ৫১, থাইল্যান্ডের ২৪, ভারতের ৮, রোহিঙ্গা ৫, ইন্দোনেশিয়ার ৪ এবং পাকিস্তানের ৩ জন নাগরিক রয়েছেন।

নিক রোজ আজহান বলেন, একই সময়ে আমরা দেশে অবৈধ অভিবাসীদের প্রবেশ ও ভ্রমণ পরিচালনার জন্য সন্দেহভাজন ২১ পাচারকারীকে আটক করা হয়। এর মধ্যে ১৭ জন স্থানীয়, তিনজন মিয়ানমারের এবং একজন থাইল্যান্ডের নাগরিক রয়েছেন।

তিনি বলেন, জিওএফ আটটি প্রধান অবৈধ ঘাঁটি চিহ্নিত করেছে, যা প্রায়শই সিন্ডিকেট দ্বারা দেশে অবৈধ অভিবাসীদের পাচার করার জন্য ব্যবহৃত হয়।

এই অবৈধ ঘাঁটিগুলো পাসির মাস ও টুম্পাতে অবস্থিত। যার মধ্যে রয়েছে গেরগাজি, তানজুং, জেরাম পারদাহ ১, জেরাম ২, জেরাম ৩, লুবুক গং এবং টোক আওয়াং বেলুলাং।


এ ক্যটাগরির আরো খবর..