× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

অবৈধপথে ভারত যাওয়ার সময় ১৮ বাংলাদেশি আটক

admin
হালনাগাদ: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে অবৈধপথে ভারতে যাওয়ার সময় বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ১৮ জন নারী- পুরুষ ও শিশুকে আটক করেছে।

শুক্রবার রাত ১১ টার সময়  ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের পুটখালী চরের মাঠ থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন- নড়াইলের চন্ডিতলা গ্রামের হরিদাস পালের ছেলে শুধাংশু পাল (৫৫), একই এলাকার অনিল পালের ছেলে নির্মল পাল(৩২), নির্মল পালের স্ত্রী শ্যামলী পাল (২৬), তাদের শিশু সন্তান সৌরব পাল (১২), সুপাল পাল (৯), নড়াইলের দিঘলিয়া গ্রামের গবিন্দ কুমার পালের স্ত্রী আরতি রানী পাল (৩৫), তাদের সন্তাান সীমা রানী (১২), তারক কুমার পাল (১০), ইতি রানী (৮), অরশিদ কুমার পালের স্ত্রী শীলা নারী পাল (২৫), তাদের সন্তান রনজিত কুমার পাল (১০) ও স্বপন পোদ্দারের ছেলে শুকান্ত পোদ্দার (১৮), নড়াইলের ঘষিবাড়িয়া গ্রামের নিরোঞ্জন কুমার পালের ছেলে হরিদাস কুমার পাল (৩০), হরিদাস কুমার পালের স্ত্রী ছবি নারী পাল (২৬), তাদের সন্তান প্রভাত নারী পাল (১১), মহারাজ কুমার পাল (১০), নড়াইলের সিঙ্গীয়া গ্রামের সঞ্জয় কুমার পালের স্ত্রী সুসমিতা রানী পাল (২৬), তাদের সন্তাান কৃষ্ণা রানী পাল (০৫)।

২১ ব্যাটালিয়নের পুটখালি  বিজিবি ক্যাম্পের সুবেদার শ্রী কৃষ্ণ রায়  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই অবৈধভাবে একদল নারী-পুরুস সীমান্ত পথে ভারতে ঢুকছে। পরে বিজিবি সদস্যরা অভিযান  চালিয়ে পুটখালী চরের মাঠ এলাকা থেকে তাদেরকে আটক করে।

এর আগে বিজিবির  উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটকদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল  ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..