× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

ডেস্ক

অবৈধ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের পাশাপাশি কাজ করছেন ভারতসহ বেশ কয়েকটি দেশের বহু সংখ্যক নাগরিক। বিভিন্ন সূত্রে অভিযোগ পেয়ে অবৈধভাবে বসবাসরত এসব ভিনদেশি নাগরিকদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। দ্রুত সময়ের মধ্যে তাদের বৈধতা অর্জনের তাগিদ দিয়ে জরুরি এক সতর্কবার্তা জারি করা হয়েছে এরই মধ্যে। (৮ ডিসেম্বর)স্বরাষ্ট্র মন্ত্রণালয়  থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো।সরকারের এ নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।


এ ক্যটাগরির আরো খবর..