× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

অবৈধ বালু উত্তোলন কেড়ে নিল সহোদরের তাজা প্রাণ

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগওয়ের রাণীশংকৈল বাঁশবাড়ি এলাকায় কুলিক নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কেড়ে নিল সন্ধ্যারই গ্রামের দুই সহোদর নান্নু(১৩) ও নাহিদ (১১)’র তাজা প্রাণ।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার সময় গরুকে গোসল করাতে নদীর ঘাটে যায় খলিল ও তার দুই ছেলে নান্নু(১৩) ও নাহিদ (১১)। একই গ্রামের বিশু মালদাইহ্যা ও মোঃ আবুলের ছেলে নাজির নদীর ঘাটে শ্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে তলদেশে গভীর গর্ত হওয়ায় পাড়ে ফাটল ধরে। হেঁটে যাওয়ার সময় পাড় ভেঙ্গে নদী গর্ভে পড়ে যায় নাহিদ। তাকে ধরতে গিয়ে বড় ভাই নান্নু ও পানির নিচে তলিয়ে যায়। ছেলেদের বাঁচাতে গিয়ে বাবা খলিল ও একই বিপদমুখি হয়। কোন রকমে নিজেকে বিপদ মুক্ত করতে পারলেও পারেননি মৃত্যুর হাত থেকে দুই ছেলেকে বাঁচাতে।

চোখের সামনে দুই ছেলের পরপারে যাওয়ার ব্যাথায় ব্যাথাতুর চিত্তে চেয়ে রইলেন বাবা তিনি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন রাণীশংকৈল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, প্রফেসার সফিকুল আলম, রাণীশংকৈল প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ সেতাউর রহমানসহ এলাকাবাসী। এহেন মর্মান্তিক ঘটনায় অবৈধভাবে বালি উত্তোলনকারীদের সুবিচার’র জোর দাবী তুলেছেন এলাকাবাসী।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম এ ব্যাপারে নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..