× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

অবৈধ পথে যাতায়াতের সময় বেনাপোলে ২ ভারতীয় নাগরিক সহ আটক-৬

admin
হালনাগাদ: রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত পারাপারের অভিযোগে দুই ভারতীয় নাগরিক দুই শিশু সহ মোট ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )সদস্যরা। রোববার সকালে তাদের বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভারতীয় নাগরিক হাফিজুর ও তার ভাগ্নে আফজাল । আর বাংলাদেশের নাগরিক নড়াইলের  বিল্লাল হোসেন (৫০) তার মেয়ে সুমি (৮) ও ছেলে নয়ন (৬) এবং ঢাকার নবাবগঞ্জের এ্যানোথেনিক গোমেজ (৩২)।

২১ বিজিবি দৌলতপুর ক্যাম্পের নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, বিজিবির টহলদল গাতিপাড়া সীমান্ত থেকে অবৈধ পারাপারের সময় ২ জন ভারতীয় নাগরিক ও ৪ জন বাংলাদেশীকে আটক করলে ও কোন দালাল চক্রকে আটক করতে পারে নাই।

নির্ভরযোগ্য একটি  সুত্র জানায় বিজিবি প্রায় অবৈধপথে ভারত যাওয়ার সময় বাংলাদেশীদের আটক করলে ও কোন দালালকে আটক করতে পারে না। সুত্র আরো জানায় বিজিবির সাথে  চুক্তি বাদে যে সমস্থ লোক অভৈধ পথে ভারত যায় শুধুমাত্র তারাই  আটকের ফাঁদে পড়ে। আর যারা দালালদের মাধ্যমে বিজিবির সাথে চুক্তিতে ভারত যাতায়াত করে তাদের দেখে ও না দেখার ভান করে থাকে বিজিবি।


এ ক্যটাগরির আরো খবর..