উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মুশফিক হোসেন চৌধুরী বলেছেন গ্রাম বাংলায় অবহেলিত মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি ইউনিয়নে দুটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। কিন্ত জনসংখ্যার তুলনায় তা পর্যাপ্ত নয়।
তিন গতকাল বুধবার সন্ধায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন আমি বিশ্বাস করি ইনাতগঞ্জ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এই এলাকায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
আমিনুর রমান স্বপন এর সভাপতিত্বে ও ইউপি সদস্য আজিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম,হবিগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো: মুখলিছুর রহমান উজ্জল,উপজেলা আওয়ামীলীগের সাধারন সস্পাদক সাইফুল জাহান চৌধুরী,ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সামছদ্দিন খাঁন,দীঘলবাক ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন রব্বানী, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জিহাদী, জাতীয় পার্টির সভাপতি সিরাজ উদ্দিন,যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা,ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আজাদ শাহজাহান,ছাত্রলীগের আহবায়ক রুবেল আহমেদ,যুগ্নআহবায়ক মুছা আল রাইয়ান প্রমূখ। এছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।