× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন

নিউজ ডেস্ক

অন্য দেশ নয় জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় থাকতে চাই -কৃষিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২০ আগস্ট, ২০২২
জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় থাকতে চাই

কেউ যদি বলে অমুক দেশ আমাদের স্থিতিশীল করবে, ক্ষমতায় রাখবে এসব ভিত্তিহীন কথা। আওয়ামী লীগ জনগণের, জনগণের মাঝ থেকে ক্ষমতা নিয়ে উঠে এসেছে। আমরা কোনোদিন,পার্শ্ববর্তী দেশ, বিদেশি বা ক্ষমতাশীল দেশ, পরমাণু শক্তিধর দেশ, কাউকে আমরা মনে করি না, আমাদেরকে ক্ষমতায় রাখবে। আমরা জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় থাকতে চাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আজ শনিবার (২০) আগস্ট দুপুরে বিএসএমএমইউতে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এ কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, একটি গণতান্ত্রিক স্থিতিশীল সরকারকে হুমকি দেওয়া হচ্ছে। আন্দোলন করে,হুমকি দিয়ে এই সরকারের পতন ঘটানো যাবে না। ২০২৩ সালে এ দেশে নির্বাচন হবে। জনগণ আমাদের ক্ষমতার উৎস। শেখ হাসিনার নেতৃত্বে জনগণের ভোটেই আমরা আগামী দিনের সরকার গঠন করতে চাই। জনগণ যদি আমাদের প্রত্যাখ্যান করে তাহলে আমরা জনগণকে স্যালুট করে ক্ষমতা হস্তান্তর করে চলে যাব।

তিনি আরো বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০০১ থেকে ২০০৬ সাল বিএনপি এ দেশের যে ক্ষতি করেছে, যে সর্বনাশ করেছে, যেভাবে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে, সেই কবর থেকে বিএনপি আর কোনো দিন বের হতে পারবে না। দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তারা যদি নিজেদের সম্পৃক্ত করতে না পারে, মানুষের কাছে যদি ক্ষমা না চায়, যারা শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে, দুর্নীতি করেছে, দেশকে ধ্বংস করেছে, বিদ্যুৎ উৎপাদন না করে দেশকে পিছিয়ে দিয়েছে, তারা এদেশের ক্ষমতায় আসবে না।

কৃষিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নির্বাচন করবে। আমাদের দায়িত্ব হচ্ছে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করা। আমাদের সংবিধানে রয়েছে, সকল নির্বাহীরা স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সহযোগিতা করবেন। প্রধানমন্ত্রীসহ আমিও একজন নির্বাহী। সবাই নির্বাচন কমিশন যে নির্দেশ দেবে, সেভাবেই আমাদের কাজ করতে হবে। আমি বিশ্বাস করি বিএনপি সেই নির্বাচনে আসবে।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সেনাল।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..