× Banner
সর্বশেষ
ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব জুলাই শহিদ দিবসে রাষ্ট্রপতির শ্রদ্ধা, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান

রাজনৈতিক নেতা থেকে সংবাদকর্মী অন্তত ১৪৩ জনে এক নারীকে ধর্ষণ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ আগস্ট, ২০২০
অন্তত ১৪৩ জন ধর্ষণ

দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ শহরের এক নারীকে রাজনৈতিক নেতা থেকে সংবাদকর্মী সবাই মিলে অন্তত ১৪৩ জন ধর্ষণ করেছে বলেছে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

 আভিযোগপত্রে ১৩৯ জনের নাম উল্লেখ করে ২৫ বছর বয়সী ওই নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে হায়দ্রাবাদ পুলিশ। বাকি চারজনের নাম মনে করতে পারেননি সে। এছাড়া তার শারীরিক সম্পর্কের ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। অভিযুক্তরা তাকে ভয় দেখিয়ে দীর্ঘদিন মুখ খুলতে দেননি বলেও জানিয়েছেন তিনি।

 হায়দ্রাবাদের পাঞ্জাগুট্টা থানার ওসি এম. নিরঞ্জন রেড্ডি বলেন, ওই নারী ৪২ পাতার লিখিত অভিযোগ নিয়ে এসেছিল। তার অভিযোগপত্র দেখেই আশ্চর্য হয়েছিলাম। কিন্তু তার সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত যে নারীর কোনও মানসিক সমস্যা নেই।

সেজন্য অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছি আমরা। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ধর্ষণ, নারীর শ্লীলতাহানি, আঘাত করা- এইসব ধারায় যেমন মামলা দায়ের হয়েছে, একই সঙ্গে তপশিলী জাতি ও উপজাতিদের নির্যাতন রোধ আইনেও মামলা করা বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা রেড্ডি বলেন, শনিবার আমরা ওই নারীর বয়ান রেকর্ড করছি। তার শারীরিক পরীক্ষাও করা হবে। আশা করছি দিন দুয়েকের মধ্যে কিছু তথ্য প্রমাণ আমরা জোগাড় করতে পারব। যার ভিত্তিতে পরবর্তী তদন্ত করা হবে।  অভিযোগ পত্রে ওই নারী লিখেছেন, ২০০৯ সালে তার বিয়ে হয়। বয়স বেশ কম তখন। বিয়ের কয়েক মাস পর থেকেই শারীরিক নির্যাতন শুরু করে শ্বশুড়বাড়ির লোকজন। প্রায় নয় মাস ধরে যৌন নির্যাতন সহ্য করার পরে ২০১০ সালে তার বিবাহ বিচ্ছেদ হয়।

এরপর তিনি বাপের বাড়িতে গিয়ে কলেজে ভর্তি হন। তারপর থেকেই রাজনৈতিক নেতা, ছাত্রনেতা, সংবাদকর্মী, চলচ্চিত্র জগতের মানুষ নিয়মিত তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ জানিয়েছেন ওই নারী।


এ ক্যটাগরির আরো খবর..