× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

কেরলের মহিলার দাবি ‘অনুরাধা পড়োয়ালই আমার মা’, ক্ষুব্ধ গায়িকা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

মা হওয়া সত্ত্বেও সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করছেন শিল্পী অনুরাধা পড়োয়াল । অনুরাধা পড়োয়ালের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন কেরলের বাসিন্দা কর্মালা মডেক্স। শুধু তাই নয়, এই দাবি তুলে আদালতের দ্বারস্থও হয়েছেন বছর পঁয়তাল্লিশের ওই মহিলা। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন বলিউডের গায়িকা। বেশ কড়া ভাষাতেই কর্মালাকে একহাত নিলেন তিনি।

সম্প্রতি তিরুবন্তপুরমের বাসিন্দা কর্মালা দাবি করেন, তিনি অনুরাধা পড়োয়ালের মেয়ে। এ নিয়ে জেলা ফ্যামিলি আদালতে একটি মামলাও দায়ের করেন তিনি। কর্মালা জানান, তিনি অনুরাধা ও তাঁর প্রাক্তন স্বামী অরুণ পাড়োয়ালের সন্তান। সেইসময় প্লে-ব্যাক গায়িকা হিসেবে ধীরে ধীরে খ্যাতির শিখরে উঠছিলেন অনুরাধা। ফলে তিনি সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করেন। তাই জন্মের পরই পরিবারের ঘনিষ্ঠ মালয়ালি দম্পতি পন্নাচন ও অ্যাগনেসের হাতে তাঁকে তুলে দেন অনুরাধা। তাঁরাই কর্মালাকে বড় করেন। পালক পিতা পন্নাচন দীর্ঘদিন মেয়ের কাছ থেকে সত্যিটা লুকিয়ে রেখেছিলেন। মৃত্যুর আগে তাঁকে সব কথা বলে যান। পদ্মশ্রী সম্মানে ভূষিত গায়িকার কাছে ক্ষতিপূরণ হিসেবে ৫০ কোটি টাকা ও পড়োয়াল সম্পত্তির অংশও দাবি করেছেন কর্মালা। এমনকী মা হিসেবে অনুরাধাকেও ফিরে পেতে চান বলে জানিয়েছেন তিনি।

গোটা ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ স্বনামধন্য গায়িকা। এই প্রসঙ্গে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “কেউ মূর্খের মতো কোনও মন্তব্য করলে তার উত্তর আমি দেব না। এটা আমার রুচির বিরুদ্ধ।” সংগীত শিল্পীর মুখপাত্র আবার কর্মালাকে মানসিক ভারসাম্যহীন বলেও দাবি করেছেন। তিনি বলেন, “অনুরাধার মেয়ে কবিতা ১৯৭৪ সালে জন্মেছিলেন। তাই কর্মালার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। অনুরাধার স্বামীর কথাও বলছে কর্মালা। কিন্তু সে জানেই না তিনি প্রয়াত হয়েছেন। আর ও যদি অনুরাধার মেয়ে হয়, তাহলে ৫০ কোটি না চেয়ে উলটে ওর টাকা দেওয়া উচিত।”

বর্তমানে কর্মালা বিবাহিতা। ৩ সন্তানের মা। তিনি জানান, বহুবার চেষ্টা করেও অনুরাধা পড়োয়ালের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তাঁর করা মামলার শুনানি ২৭ জানুয়ারি। প্রয়োজনে DNA পরীক্ষাতেও রাজি তিনি। এবার দেখার জল কোন দিকে গড়ায়।


এ ক্যটাগরির আরো খবর..