× Banner
সর্বশেষ
কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস

অনুমতি পেল বিএনপি কিন্তু শর্ত সাপেক্ষে

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বেশ কিছু শর্ত সাপেক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটিকে সমাবেশ করার জন্য অনুমতি দিয়েছে সিটি করপোরেশন।

সোমবার বিএনপি নেতারা এ কথা জানান। তবে ডিএমপির অনুমতির বিষয়টি নিশ্চিত করা হয়নি। ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মারুফ হোসেন সরদার জানান, এ ব্যাপারে তাদের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি।

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন (৫ জানুয়ারি) ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালনের সিদ্ধান্ত নিয়ে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী তে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। এর কয়েক ঘণ্টার মধ্যে একই স্থানে সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাশাপাশি একযোগে রাজধানীর ১৭টি স্থানে এই কর্মসূচির কথা জানিয়েছে দলটি।

বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে দুটি দলেরই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাওয়া অনিশ্চিত হয়ে ওঠে। এরপর দুটি দলই সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চায়। এ ক্ষেত্রে আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এবং বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি চায়।

 


এ ক্যটাগরির আরো খবর..